গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইংরেজি নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাংগাপাড়া গ্রামে গত বুধবার রাত দুইটা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আমিরুল ইসলাম বলেন, পাকুড়িয়া ভাংগাপাড়া গ্রামে একটি স্কুলের ছাদে তিনি, আশাদুল ইসলাম ও মহিদুল ইসলামসহ কয়েকজন মিলে নববর্ষ উদ্যাপন করছিলেন। এ সময় একই এলাকার শাহা আলম, রুবেল, সোহেল ও রিংকুসহ ৮-১০ জন যুবক ছাদে গিয়ে তাঁদের গালাগাল করতে থাকেন। একপর্যায়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে শাহা আলম ও রুবেলের লোকজন অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।খবর পেয়ে তাঁদের পরিবারের সদস্য ও অন্যরা ঘটনাস্থলে আসেন। এ সময় হামলাকারীদের গুলিতে রেহেনা খাতুন (৩০) ও তাঁর শ্বশুর শুকচান বিশ্বাস (৬০) গুলিবিদ্ধ হন। হাসপাতালে গিয়ে দেখা গেছে, রেহেনার বুকের ডান পাশে ও শুকচানের এক হাতে গুলি লেগেছে।