প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলিতে ২৪টি তাজা গুলিসহ ফাহিম হোসেন খান ওরফে কনক (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৩-এর একটি দল। কনক ওই উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার বিকেলে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল ইসমত হায়াত জানান, কনক দীর্ঘদিন থেকে সীমান্তে অস্ত্রের ব্যবসা করে আসছিলেন। গতকালও তাঁর ঘরে অস্ত্রের কেনাবেচা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে তাঁরা অভিযান চালিয়ে কনকের ঘর থেকে ৭.৬৫ এমএম পিস্তলের ২৪টি তাজা গুলি উদ্ধার করেন।