গুলিসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে দুটি ম্যাগাজিন এবং আটটি গুলিসহ দুজনকে আটক করেছে র্যা ব। গত মঙ্গলবার মধ্যরাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে নীলফামারী র্যা ব-১৩-এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে তাদের তেঁতুলিয়া থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো তাজিমউদ্দীন ও মো. জাহাঙ্গীর। পুলিশ ও র্যা ব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগাজিন এবং আটটি গুলি উদ্ধার করে র্যা ব। তেঁতুলিয়া থানার ওসি জেড এম আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।