গুলিসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গতকাল বুধবার সাতটি গুলিসহ চারজনকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আটক করা ব্যক্তিরা হলেন, যশোরের নওয়াপাড়ার সোহাইন ইসলাম, সাতক্ষীরার তালা উপজেলার দোহা গ্রামের আবদুর রশিদ, খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের মাসুদ রানা ও খুলনার কয়রা উপজেলার হরিহরনগরের মহিবউল্লাহ। সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, শহরের মেহেদীবাগ এলাকার একটি মসজিদের পেছনে অস্ত্র বেচাকেনা করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পিস্তলের দুটি ও বন্দুকের পাঁচটি গুলিসহ তাঁদের আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ায় কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।