গুলিসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শাহজালাল মিজিকে (২৬) পিস্তলের চারটি গুলিসহ গত বুধবার গভীর রাতে শহরের দক্ষিণ কোর্টগাঁওয়ের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে তাঁর সহযোগীরা গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোর্টগাঁওয়ের বাসস্ট্যান্ড এলাকায় ছয়-সাতটি বাস ভাঙচুর করে। এতে সকাল থেকে বাসস্ট্যান্ড এলাকায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটা পর্যন্ত প্রায় এক কিলোমিটার দূরের রেড ক্রিসেন্ট ভবন থেকে বাসগুলো ঢাকার দিকে ছেড়ে যায়। মুন্সিগঞ্জ প্রতিনিধি