প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার মোলাইদ এলাকা থেকে গত মঙ্গলবার ছয়টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যা ব-১। এ সময় ময়মনসিংহ সদর উপজেলার মফিজ উদ্দিনকে আটক করা হয়। র্যা ব-১-এর মেজর আসিফ কুদ্দুস এক বিজ্ঞপ্তিতে বলেন, ওই দিন রাতে র্যা ব-১-এর একটি দল অভিযান চালায়। এ সময় র্যা ব জানতে পারে, এক অস্ত্রধারী ব্যক্তিগত গাড়িতে করে শ্রীপুর থেকে ঢাকা যাচ্ছে। পরে মোলাইদ এলাকার মেঘনা অ্যাসোসিয়েট সাইকেল কারখানার সামনে থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ছয়টি গুলি ও একটি ব্যক্তিগত গাড়িসহ মফিজকে আটক করা হয়। এদিকে র্যা ব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক জিয়াউর রহমান বলেন, গত সোমবার রাতে জেলার কুমারখাদা এলাকায় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার ওই দলের নেতৃত্বে তিনি ছিলেন না। মূলত র্যা বের টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে।