গুলিসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে র্যা ব-১৩ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল শুক্রবার সকালে শহরের হঠাৎপাড়া বস্তি এলাকা থেকে একটি ৩২ এমএম রিভলবারসহ জাকির হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। র্যা ব দিনাজপুরের উপ-অধিনায়ক মেজর মাহমুদ বলেন, জাকির এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কাজে তিনি জড়িত। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান পিপিএম বলেন, দিনাজপুর ক্যাম্পের একজন র্যা ব কর্মকর্তা সন্ত্রাসী জাকিরের বিরূদ্ধে থানায় মামলা করেছেন।