গুলিস্তানে এএসআই ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে মো. আনিস নামের নবাবপুর পুলিশ ফাঁড়ির এক সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ছুরিকাহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর চোয়াল, ঘাড় আর গলায় আঘাত লেগেছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর ডিএমপির পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া আহত এএসআইয়ের শারীরিক অবস্থা পরিদর্শনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, একটি হার্ডওয়্যারের দোকানের সামনে অকস্মাৎ ঘটনাটি ঘটেছে। হয়তো কোনো মহল পুলিশের ওপর ক্ষিপ্ত থাকায় এ ঘটনা ঘটিয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা। এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়। যেহেতু এএসআই আনিস আহত ও আসামি পলাতক, তাই ঘটনাটি ব্যক্তিগত নাকি পেশাগত, তা বলা যাচ্ছে না। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।