গুলিস্তানে ককটেল বিস্ফোরণ, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহত লোকজনের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন আহত জাকির হোসেন জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জিরো পয়েন্টের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তিনজন হকার আহত হন। জাকিরের ডান পায়ের গোড়ালিতে অনেকগুলো গর্তের মতো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন।