গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে এক ব্যবসায়ী আহত আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম এরশাদ আলী (৩২)। রাজধানীর পুরান ঢাকার ঠাটারি বাজারে তাঁর অটোপার্টসের দোকান রয়েছে। বাসা মোহাম্মদপুরের লালমাটিয়ায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, এরশাদ আলী দোকান থেকে মোহাম্মদপুরের বাসায় যাচ্ছিলেন। সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এলে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের স্প্লিন্টার তাঁর দুই পায়ে বিদ্ধ হয়। পরে সৈকত নামের এক পথচারী তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
পুলিশের হাসপাতাল-১ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।