গুলিস্তানে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তানে আজ রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর গুলিস্তানে আজ রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর গুলিস্তানে ইসিটি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সাভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা ভজন সরকার জানান, রাত নয়টা পাঁচ মিনিটে যাত্রীবাহী ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি আজ ভোর থেকে শুরু হয়েছে ৭২ ঘণ্টার হরতাল। এর মধ্যেই গাড়িতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটল।