গুলিস্তানে হকার-ব্যবসায়ী সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তান এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে ফুটপাথ দখল করে বসা হকারদের সঙ্গে দোকান মালিক-কর্মচারীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর গুলিস্তান এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে ফুটপাথ দখল করে বসা হকারদের সঙ্গে দোকান মালিক-কর্মচারীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সাইফুল ইসলাম

রাজধানীর গুলিস্তানে হকারদের সঙ্গে বিপণিবিতানের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় এই সংঘর্ষে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ওই এলাকায় আসেন। বেলা দুইটার দিকে মেয়র চলে যাওয়ার পর ঢাকা ট্রেড সেন্টারের দোকানমালিকদের সঙ্গে মেয়র হানিফ উড়ালসড়কের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে সংঘর্ষ বাধে। এ কারণে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে। ঘটনা তেমন বড় কিছু নয়। মারামারি বন্ধ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।