গুলিস্তানে আগ্নেয়াস্ত্র ও নকল সিডিসহ আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও নকল সিডি-ডিভিডিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। আজ বুধবার সকালে র‍্যাব-৩ থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, ‘পাইরেসি সম্রাট’ বলে পরিচিত সাগর ওরফে জনি চৌকিদার, ইউনানি হারবালের মালিক হাকিমসহ নয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৫ হাজার নকল সিডি-ডিভিডি, দুটি বিদেশি পিস্তল, ইয়াবা, দেশি অস্ত্রসহ নকল সিডি-ডিভিডি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।