গুয়াতেমালায় ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় গত রোববার ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ১৬ জন নেপালিকে। বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে গুয়াতেমালা কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য জানানো হয়।

গুয়াতেমালা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, রাজধানী গুয়াতেমালা সিটির পূর্বদিকের ওই এলাকায় অভিবাসীরা চোরাচালানি করছে—এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই ৩৩ জনকে একটি বাস থেকে গ্রেপ্তার করা হয়। এঁরা সবাই বাসযোগে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন বলে সন্দেহ করছে গুয়াতেমালার পুলিশ। পরে সবাইকে অভিবাসী সহায়তা কেন্দ্র পরিচালিত একটি আবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে তাঁরা বাংলাদেশ ও নেপাল থেকে গুয়াতেমালায় ​পৌঁছেছেন, সে বিষয়ে কিছু বলা হয়নি।
গত জুনে গুয়াতেমালার কর্মকর্তারা এশিয়া ও আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারকারী সন্দেহে গুয়াতেমালারই চারজন নাগরিককে আটক করেছিল। গত আগস্টে পুলিশ নেপালের ১১ জন নাগরিক, বাংলাদেশের সাতজন, সালভাদরের একজন ও হন্ডুরাসের একজন নাগরিককে আটক করে।