গৃহকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আমজাদ হোসেন খান (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমজাদ হোসেন খান বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘরের বাইরে বের হন। তখন চোর মনে করে হোগলাডাঙ্গী গ্রামের আকুল শেখকে (২২) তিনি জাপটে ধরেন। এ সময় আকুলের দুই সঙ্গী সুজন শেখ (২১) ও আলামিন (২২) তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। ওই তিনজনের নাম উল্লেখ করে গতকাল শনিবার তিনি থানায় অভিযোগ দায়ের করেন।