গৃহকর্তার সন্তান অপহরণ, মুক্তিপণ দাবি, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার চৌবাড়িয়া গ্রামের রুস্তম আলীর বাড়িতে কৃষিকাজ করতে আসে মিন্টু প্রামাণিক। সেই সুযোগে গৃহকর্তার ছেলেকে কৌশলে অপহরণ করার পর মুক্তিপণ দাবি করে। গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার সান্তাহার থেকে অপহৃত শিশু আল-রাফিকে (৩) উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী মিন্টুকে (২৬) গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, গত বছরের মতো এবারও চলতি বোরো মৌসুমে চৌবাড়িয়া গ্রামে রুস্তম আলীর বাড়িতে আসে। গত শনিবার দুপুরে রুস্তম স্ত্রী-ছেলেকে নিয়ে শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামে শশুরবাড়িতে যান। সঙ্গে মিন্টুকেও নিয়ে যান। ওই দিন দুপুরে চকলেট খাওয়ানোর কথা বলে রাফিকে বাড়ির বাইরে নিয়ে যায় মিন্টু। এর পর থেকে রাফি ও মিন্টুর খোঁজ পাওয়া যায়নি।