গৃহকর্মীকে নির্যাতন, গৃহকর্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নির্যাতনের শিকার গৃহকর্মীর নাম মেরুনা (১৩)। নির্যাতনের অভিযোগে তার বাবা আবুল হাশেম গৃহকর্ত্রী মৌটুসি শবনম স্বপ্নাকে আসামি করে মামলা করেন। এরপর আসামিকে স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডের আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ধানমন্ডির ৫ নম্বর সড়কের একটি বাসায় প্রায় এক বছর ধরে কাজ করছিল মেরুনা। গৃহকর্তা মোহাম্মদ বেলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর স্ত্রী স্বপ্না কাজে সামান্য ভুলত্রুটি অভিযোগ করে মেরুনাকে মারধর, গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়াসহ নির্যাতন করতেন। মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে বলে জানান তিনি।