গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরে টাকা চুরির অভিযোগে রেখা বেগম নামের ১৩ বছর বয়সী এক গৃহকর্মী বাড়ির গৃহকর্তা ও গৃহকত্রী৴র নির্যাতনের শিকার হয়েছে। শহরের সবুজবাগ এলাকার ৯ নম্বর লেনের এক বাড়িতে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গত শুক্রবার কিশোরীটিকে উদ্ধার এবং গৃহকত্রী৴কে গ্রেপ্তার করে।
উদ্ধারের পর রেখা বলে, জেলার কলাপাড়া উপজেলা সদরের দিনমজুর খোকন হাওলাদার ও শাহিনুর বেগমের মেয়ে সে। কিন্তু সাত বছর আগে বাবা-মা মারা গেলে মামা খলিলুর রহমানের কাছে বড় হয় সে। অভাবের কারণে প্রায় ছয় মাস আগে মামা তাকে পটুয়াখালীর সবুজবাগ এলাকার ইয়াকুব আলী ও শিরিন সুলতানা দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে রেখে যান।
মেয়েটি কাঁদতে কাঁদতে জানায়, কাজে যোগ দেওয়ার পর থেকেই সামান্য ভুল হলেই নির্যাতন করা হতো তাকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই হাজার টাকা চুরির অভিযোগে বাড়ির কর্তা ও গিন্নি মিলে তাকে বেদম মারধর করেন। একপর্যায়ে নির্যাতনের হাত থেকে বাঁচতে সে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন তার পায়ে শিকল বেঁধে মাথা ন্যাড়া করে দেন গৃহকর্তা।
আটক গৃহকত্রী৴ শিরিন নির্যাতনের অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন, ‘ওর মাথায় প্রচুর উকুন হয়েছিল। তাই ওর ইচ্ছাতেই চুল ফেলে দেওয়া হয়েছে।’ সদর থানার ওসি জিয়াউল হক বলেন, এ ঘটনায় মেয়েটি শুক্রবার রাতে মামলা করেছে।