প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বেইলী টাওয়ারের একটি ফ্ল্যাটে রাজিয়া (১৪) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আজগর হোসেন বলেন, ওই ফ্ল্যাটটি নারায়ণগঞ্জের রপ্তানিমুখী শিল্পকারখানা নিট কনসার্নের পরিচালক মনির হোসেন মোল্লার। সেখানে তাঁর মা আয়েশা বেগম থাকেন। তাঁকেই চার-পাঁচ বছর ধরে দেখাশোনা করত রাজিয়া। এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্মী রাজিয়া বিষজাতীয় কিছু সেবন করে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।