গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা এলাকার কর্ণফুলী গার্ডেন সিটির চতুর্থ তলার ব্যালকনি থেকে গতকাল বুধবার রাতে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গৃহকর্মীর নাম চম্পা আক্তার (৩৫)। বাড়ি বগুড়ায়। স্বামীর নাম হজরত আলী। ভবনটির ১৯ তলার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতেন চম্পা।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের ভাষ্য, মিজানুর রহমান নামের এক ব্যক্তির ফ্ল্যাটে এক মাস আগে কাজ শুরু করেন চম্পা। গতকাল রাতে ফ্ল্যাটে তালা দিয়ে পরিবারের সদস্যরা বাইরে যান। রাত একটার দিকে ফিরে তাঁরা ভেতর থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ পান। পরে পুলিশ গিয়ে ওই ভবনের চতুর্থ তলার ব্যালকনি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।