গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির একটি বাসা থেকে পুলিশ গত সোমবার রাতে রঞ্জিতা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে।

ধানমন্ডি থানার পুলিশ জানায়, রঞ্জিতা ধানমন্ডি ১৪ নম্বর সড়কের ৬/এ নম্বর বাড়িতে দ্বিতীয় তলায় চিকিৎসক শারাফাত হোসেনের বাসায় গৃহকর্মীর কাজ করত। গত সোমবার রাতে পুলিশ ওই বাসার মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রঞ্জিতার লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে রঞ্জিতার গৃহকর্তা চিকিৎসক শারাফাত হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় অপমৃত্যুর মামলা করেছেন। শারাফাত বেসরকারি একটি হাসপাতালের চিকিৎসক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।