গৃহপরিচারিকা শিশুকে ধর্ষণের অভিযোগ গৃহকর্তার বিরুদ্ধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিজের বাড়িতে গৃহপরিচারিকার কাজ দেওয়ার কথা বলে সম্প্রতি মোস্তাফিজ মণ্ডল নামের এক ব্যক্তি ১২ বছরের এক শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। গত শুক্রবার রাতে ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মামা আবদুর রহমান বলেন, তাঁর বোনের স্বামী অন্ধ। তিনি তাঁর ১২ বছরের মেয়েকে নিয়ে ভিক্ষা করতেন। সম্প্রতি বেলকুচি উপজেলার জিধুরী গ্রামের শামসুল হকের ছেলে মোস্তাফিজ মণ্ডল তাঁর বাড়িতে গৃহপরিচারিকার কাজ দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যান। শুক্রবার রাতে সুযোগ বুঝে মোস্তাফিজ শিশুটিকে ধর্ষণ করেন। ওই দিন রাতে শিশুটিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় শনিবার তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।