গৃহপরিচারিকা হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহপরিচারিকা হত্যার অভিযোগে শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারজানা লিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকার বরমী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১১ বছরের শিশু হাসিনা। সে মোহাম্মদপুরের শের শাহ সুরি সড়কে মুরগি ব্যবসায়ী শরিফুল ইসলামের বাসায় কাজ করত। হাসিনার মা সালমা বেগম বলেন, তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়।