গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার সিঅ্যান্ডবি কলোনিতে গত বৃহস্পতিবার কেয়া আক্তার নামের এক গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কেয়া আক্তার (১৫) ফরিদপুর সদরের গোলডাঙ্গির চর গ্রামের মো. বারেক শেখের মেয়ে। সে কলোনির নিবাসী ফরিদপুর হিসাবরক্ষক কার্যালয়ের নিরীক্ষক মো. দবিরউদ্দিনের বাড়িতে আট-নয় বছর ধরে কাজ করছিল।
দবিরউদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে কেয়াকে বাড়িতে রেখে তিনি স্ত্রী ও আড়াই বছরের ছেলেকে নিয়ে বাইরে বের হন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসায় এসে ঘরের দরজা খোলা পান তিনি। এরপর শয়নকক্ষের মেঝেতে কেয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।
দবিরউদ্দিনের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, শয়নকক্ষের আলমারি ভেঙে ছয় ভরি স্বর্ণালংকার ও পাঁচ হাজার টাকা লুট করা হয়েছে।
কেয়ার মা রাহেলা বেগম বলেন, শহরের পূর্ব খাবাসপুর মহল্লার অভি তাকে (কেয়া) উত্ত্যক্ত করত।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুত চলছে।