প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের একুশে সড়ক এলাকায় এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে গত শনিবার রাতে সুমাইয়া আক্তার (১১) নামের এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার পূর্ব মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানের একুশে সড়কের বাড়িতে সুমাইয়া আক্তার দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকার কাজ করে আসছে। এ ঘটনায় কলাপাড়া থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।