গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বন্দ ডাকপাড়া এলাকায় গত রোববার এক গৃহবধূ খুন হয়েছেন। স্বামী তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। নিহত গৃহবধূর নাম আম্বিয়া খাতুন (২৩)। স্বামীর সঙ্গে তিনি আলাউদ্দিন মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের বাড়ি রাজধানীর হাজারীবাগ এলাকায় বলে জানিয়েছেন বাড়ির মালিকের পরিবারের সদস্যরা। কেরানীগঞ্জ মডেল থানার এসআই শাহাদাত হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।