প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারিবারিক কলহের জের ধরে মিরপুরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার ভোরে মিরপুর ১ নম্বরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। স্থানীয় ব্যক্তিরা জানান, ছয় মাস আগে সানজিদা খাতুন (২৫) ও সালামিনের (৩৫) বিয়ে হয়। এই দম্পতি মিরপুর ১ নম্বরে এফ ব্লকের একটি বাসায় থাকতেন। কিছুদিন আগে স্বামীর একাধিক বিয়ের তথ্য জানতে পারেন সানজিদা। এ নিয়ে কলহ শুরু হয়, প্রায়ই ঝগড়ায় জড়িয়ে পড়তেন দুজন। গতকাল ভোররাতে তাঁদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সালামিন ঘরে থাকা ছুরি দিয়ে সানজিদার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যান।