গৃহবধূ খুন, ছুরিসহ স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় গতকাল বুধবার রাতে রেশমা আক্তার (১৮) নামের এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। স্বামী সুমন মিয়া তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলেছে, এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা প্রথম আলোকে বলেন, স্বামী সুমন সন্দেহ করছিলেন যে তাঁর স্ত্রীর সঙ্গে অন্য কারও সম্পর্ক আছে। এ নিয়ে তাঁদের মধ্যে সমস্যা চলছিল। মাসুদ রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।