গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঘিয়ন গ্রামে গত সোমবার গভীর রাতে স্বামীর হাতে সেরিনা বেগম (৫২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম হযরত আলী (৬৭)। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার তাঁর ছেলে মো. মাজেন বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেছেন। এজাহারের বিবরণ অনুযায়ী, হযরত আলী মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। সোমবার রাতে তিনি পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সেরিনা বেগমকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় ব্যক্তিরা আহত সেরিনাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জখম গুরুতর হওয়ায় পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে সেরিনার মৃত্যু হয়।