গৃহবধূ খুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সালমা বেগম নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ উপজেলার কান্দাপাড়া এলাকার বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সোহেল মিয়া পলাতক।
সালমার বাবা আমানউল্লাহ মিয়া বলেন, ১০ বছর আগে কান্দাপাড়া এলাকার সোহেল মিয়ার সঙ্গে সালমার (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহেল নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন কারণে সালমার ওপর নির্যাতন চালাতেন। সোমবার দিবাগত রাত দুইটার দিকে সোহেল তাঁকে মুঠোফোনে বলেন, সালমা ঘরের বাইরে পড়ে আছেন। তবে তিনি (আমানউল্লাহ) তা বিশ্বাস করেননি। পরদিন সকালে প্রতিবেশীরা খবর দেয়, সোহেলের ঘরের বাইরে সালমার লাশ পড়ে আছে।