গৃহবধূ খুনের মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূ ফাতেমা খাতুনের খুনের মামলার আসামি বিশ্বনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত আটটার দিকে জয়পুরহাটের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিয়ামতপুর থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে ফাতেমা হত্যা মামলার আসামি তাঁর সাবেক স্বামী বিশ্বনাথের অবস্থান জানতে পেরে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল জয়পুরহাটে অভিযান চালায়। জয়পুরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। ফাতেমা গত শুক্রবার রাতে উপজেলার সাবইল গ্রামে তাঁর ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে খুন হন।