গৃহবধূ ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে এক তরুণী গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগে কদমতলী থানায় একটি মামলা হয়েছে। আহত অবস্থায় গতকাল রোববার ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূর স্বামী রিকশাচালক। আহত গৃহবধূ ও তাঁর স্বামী জানান, গত শনিবার সকাল ১০টার দিকে ওই গৃহবধূকে শ্যামপুর ওয়াসা কার্যালয়ের সীমানার ভেতর নিয়ে ছয় ব্যক্তি ধর্ষণ করে। আহত অবস্থায় গৃহবধূ বাসায় ফেরেন। পরে সন্ধ্যায় স্বামী ঘরে ফিরলে তিনি তাঁকে সব ঘটনা খুলে বলেন। এরপর তাঁরা পুলিশের কাছে অভিযোগ দেন।