গৃহবধূ হত্যাকাণ্ডে স্বামীসহ আসামি ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীসহ চারজনকে আসামি করে সদর থানায় শনিবার সন্ধ্যায় মামলা হয়েছে। পুলিশ তাঁর স্বামীকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
শনিবার বিকেলে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে মৃত্যু হয় গৃহবধূ ইসরাত পাপ্পীর (২৫)। এদিন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ব্যাপক নির্যাতন করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ইসরাতের স্বামী আশিকুর রহমান নির্যাতনের সঙ্গে তাঁর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি এ ঘটনার জন্য তাঁর বড় ভাই রশিদুল ইসলাম ও ভাতিজা লাবু এলাইচ ওরফে পোটলকে দায়ী করেন।