গৃহবধূ হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে গতকাল মঙ্গলবার দিনের বেলায় বাসায় ঢুকে সোহেলী বেগম (৩৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। গলায় গভীর ক্ষত নিয়ে সোহেলী পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জাহাঙ্গীর পুলিশকে জানিয়েছেন। তবে কার সঙ্গে শত্রুতা সে বিষয়ে কিছু বলতে চাননি ওসি।