প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাকি খাতুন (৩০) নামের এক গৃহবধূকে গত মঙ্গলবার দিবাগত রাতে কুপিয়ে আহত করেছে মুখোশধারী এক দুর্বৃত্ত। তিনি বগুড়ার ধুনট উপজেলার ফকিরপাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের মেয়ে এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পারুলকান্দি গ্রামের আবদুর রহমানের স্ত্রী। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন লাকি খাতুন বলেন, তাঁর স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে তিনি স্বামীর বাড়িতে থাকেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি ঘর থেকে বের হন। ফিরে এসে ঘরের ভেতর মুখোশধারী একজনকে দেখতে পান। এ সময় চিৎকার দিলে ওই ব্যক্তি হাতে থাকা ধারালো দিয়ে তাঁর পেটে আঘাত করে পালিয়ে যায়। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন বলেন, লাকির পেটের ডান পাশের ক্ষত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।