গৃহবধূকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলায় এক গৃহবধূকে তাঁর দেবর কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন উপজেলার ইদুপাড়া গ্রামের তানিয়া বেগম (২৭)। এ ঘটনায় নিহত তানিয়ার স্বামী দুলাল খান বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা করেছেন।
তানিয়ার শ্বশুরবাড়ি সূত্রে জানা যায়, তানিয়া গতকাল সকালে নিজের ঘরে বসে কাজ করছিলেন। এ সময় দেবর হাবিল খান (১৮) পেছন দিক থেকে দা দিয়ে তাঁর ঘাড়ে ও বুকে কোপ দেন। এ সময় তানিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানকার কতর্ব্যরত চিকিৎসকেরা তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে তানিয়ার মৃত্যু হয়। ঘটনার পরই হাবিল পালিয়ে যান।
তালতলী থানার ওসি বাবুল আকতার বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।