গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার নৈদীঘিরপাথর এলাকায় গতকাল শুক্রবার ভোরে ধারালো অস্ত্রের কোপে মিতু বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এলাকাবাসী জানায়, গতকাল ভোরে স্বামী মিন্টু মিয়া স্ত্রী মিতু বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন। মিতুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মিন্টু পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় মিতুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।