প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকার একটি বাড়ি থেকে গতকাল রোববার শরিফা আক্তার ওরফে সুমি (২০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী নেওয়াজ শরীফকে (৩৫) আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ভাড়ায় চালিত মাইক্রোবাসের চালক নেওয়াজ স্ত্রী শরিফাকে নিয়ে মোগরখাল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। শরিফা একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। গতকাল ভোর পাঁচটার দিকে নেওয়াজ ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে পালানোর সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।