গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক গৃহবধূকে (৩৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার রাতে ওই গৃহবধূ সিরাজদিখান থানায় মামলাটি করেন। ওই রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কেয়াইন গ্রামের মো. সেলিম মিয়া (২৬) ও বালিয়াকান্দা গ্রামের মো. রকি (২৭)। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি রাত চারটার দিকে সেলিম মিয়া, রকিসহ পাঁচজন দরজা ভেঙে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। তাঁরা প্রথমে গৃহবধূর মেয়েকে খোঁজ করেন। ঘরে মেয়েকে না পেয়ে গৃহবধূর স্বামী ও অন্য সন্তানকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখা হয়। একপর্যায়ে গৃহবধূকে সবাই ধর্ষণ করেন।