গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটে এক গৃহবধূকে (২৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীর স্বামী পেশায় নলকূপ মিস্ত্রি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম বলেন, এ ঘটনায় গত মঙ্গলবার ওই নারী নিজে বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার আসামি হামিদুল পলাতক থাকায় তাকে ধরা যায়নি। গতকাল বুধবার ওই
নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলার পূর্ব তাহেরপুর গ্রামের হামিদুল ইসলাম গত রোববার সকাল নয়টার দিকে ওই গৃহবধূকে ধর্ষণ করে।