গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূ (৩০) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় উপজেলার বারুরকান্দি গ্রামের সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে আসামি করে গত শনিবার রাতে থানায় মামলা করেন গৃহবধূ। গত বৃহস্পতিবার তিনি ধর্ষণের শিকার হন।
ধর্ষণের শিকার ওই নারীর পারিবারিক সূত্র জানায়, ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়ায় থাকেন। বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় সূযোগটি কাজে লাগিয়ে দেবর সম্পর্কের সাইফুল গৃহবধূকে ধর্ষণ করেন। থানার ওসি আনোয়ারুল হক বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।