গৃহবধূকে নির্যাতন মামলায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের সদর উপজেলায় সালিস বৈঠকে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে হওয়া মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার উপজেলার ভাতশালা ইউনিয়নে ওই ঘটনা ঘটে।
গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন সাপমারী গ্রামের মো. জয়নাল আবদীন (৪০), জামালপুর সদর উপজেলার বন্দেরবাড়ি গ্রামের মিন্টু মিয়া (২৩), মিঠুন মিয়া (২৫) ও ভুট্টু মিয়া (৩০)।
গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা বন্দে আলী মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন,এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।