গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর সম্পর্কে বাধা দেওয়ায় লতিকা গোস্বামী (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে তাঁকে বেঁধে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে নড়াইল সদর উপজেলার হতিয়ারা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস কুমার বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

নিহত লতিকার বড় বউদি বিভা রানী ঘটক বলেন, ‘ননদের বাড়ির পাশের লোকজন কইছে জামাই এক মহিলার সঙ্গে পরকীয়া করে। এই নিয়ে দুজনের মধ্যি কথা-কাটাকাটি হলি জামাই তারে মারধর করে। পরে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে বান্দে ঝুলোয় থোয়।’ 

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মশিউর রহমান বলেন, নিহত গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।