গৃহবধূকে পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভাইকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করায় শাহিনুর বেগম নামের এক গৃহবধূকে পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী বাজার এলাকায় আলাউদ্দিন নামের এক ব্যক্তির মাংসের দোকান আছে। ওই দোকানের পাশেই বেলাইচন্ডী কুঠিপাড়ার মোকছেদুল ইসলামের জায়গা অবস্থিত। সেখানে আলতাব হোসেন নামের এক ব্যক্তিও কসাইয়ের দোকান করেন। কসাইয়ের দোকান দুটির পাশ দিয়ে সড়ক ও জনপথের (সওজ) রাস্তা রয়েছে। গত বৃহস্পতিবার মোকছেদুল সওজের ওই জায়গাটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে নেওয়ার চেষ্টা করেন। ওই সময় আলাউদ্দিনের কর্মচারী সোহরাব আলী বাধা দিলে মোকছেদুলসহ ১০/১২ জন তাঁদের (আলাউদ্দিন ও সোহরাব) পেটান। শাহিনুর দেখতে পান তাঁর ভাই আলাউদ্দিনকে পেটানোহচ্ছে। ভাইকে বাঁচাতে গেলে তাঁকেও চুলের মুঠি ধরে মারতে থাকেন তাঁরা।

শাহিনুর বলেন, সন্ত্রাসীরা তাঁকে এখন পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘটনাটির তদন্ত চলছে।