প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাট বালিগাঁও গ্রামের একটি বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তানিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। কয়েকজন গ্রামবাসী জানান, পাঁচ মাস আগে শরীয়তপুর সদরের অপু মিয়ার সঙ্গে টঙ্গিবাড়ীর তানিয়া আক্তারের বিয়ে হয়। এর পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বালিগাঁওয়ের ওই বাড়িতে ভাড়া থাকতেন তানিয়া। অপু বিয়ের পর থেকেই স্ত্রীকে নির্যাতন করতেন। বুধবার রাতে নির্যাতন চালিয়ে তানিয়াকে হত্যা করে অপুসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, এ ঘটনায় তানিয়ার স্বামীসহ ছয়জনকে আসামি করে মামলা হয়েছে।