গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে শারমিন আক্তার (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ পার্শ্ববর্তী শিমরাইলকান্দি এলাকার আবদুল জলিলের মেয়ে।
শারমিনের পরিবারের লোকজন জানান, পাঁচ বছর আগে কলেজপাড়ার কালন মিয়ার ছেলে সোলায়মানের সঙ্গে শারমিনের বিয়ে হয়। দেড় বছর আগে সোলায়মান নরসিংদীতে দ্বিতীয় বিয়ে করেন। এই বিয়ের পর থেকেই শারমিনের সঙ্গে সোলায়মানের পারিবারিক কলহ শুরু হয়।
সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।