গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে গত বুধবার রাতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
ভৈরবে উদ্ধার হওয়া লাশটি জুঁই বেগমের (২১)। তিনি পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া মহল্লায় ভাড়াবাড়িতে স্বামী মাছুম ছৈয়ালের (২৬) সঙ্গে থাকতেন। জুঁই উত্তরপাড়ার দানিস ব্যাপারী বাড়ির জামাল মিয়ার মেয়ে। মাছুমের বাড়ি শরীয়তপুরে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, মাছুম পেশায় গাড়িচালক। প্রায় আড়াই বছর আগে তিনি ভালোবেসে জুঁইকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এ কারণে জুঁইকে প্রায়ই মারধর করতেন মাছুম। কয়েক দিন আগেও জুঁইকে মারধর করা হয়। এ অবস্থায় গতকাল ভোরে বসতঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে জুঁইয়ের লাশ ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।