গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদরে স্বামীর বাড়ি থেকে গত বুধবার গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাবার অভিযোগ, কলহের কারণে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
উদ্ধার করা লাশটি শারমিন আক্তারের (২৬)। তিনি উপজেলা সদরের নন্দনপুর কাচারিবাড়ি এলাকার এনামুল হাসানের স্ত্রী। শারমিন বরিশালের মুলাদি উপজেলার আবুল বাশারের মেয়ে।
শারমিনের স্বামী এনামুল হাসান বলেন, বুধবার বিকেলে তাঁর বাবা জয়নাল আবেদীন বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে শারমিনের ঝুলন্ত লাশ দেখতে পান।
তবে শারমিনের বাবা আবুল বাশার মোল্লা বলেন, এর আগে এনামুল আরও একটি বিয়ে করেন। কিন্তু তা গোপন রাখা হয়েছিল। কিছুদিন আগে সেটি প্রকাশ পায়। এ নিয়ে কলহের কারণে শারমিনকে হত্যা করা হয়েছে।
গোপালপুর থানার এসআই আবদুল হান্নান বলেন, গতকাল লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।