গৃহবধূকে হত্যার অভিযোগ, পরিবার পলাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের শ্রীবরদী উপজেলার তেঁতুলিয়া গ্রামে গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম রিক্তা পারভীন (২২)। তিনি ঝিনাইগাতী উপজেলার মাদারপুর গ্রামের মো. ইলিয়াছের মেয়ে এবং শ্রীবরদীর তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামের সুজন মিয়ার (৩০) স্ত্রী ছিলেন। বর্তমানে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়ে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সুজন মিয়া আগে তিনটি বিয়ে করেছিলেন। ওই তিন স্ত্রী আর নেই। এ তথ্য গোপন করে ১১ মাস আগে তিনি রিক্তা পারভীনকে বিয়ে করেন। এরপর থেকে তাঁদের মধ্যে কলহ চলছিল। মাঝেমধ্যে রিক্তাকে নির্যাতন করতেন সুজন। এর জের ধরে গত শুক্রবার বিকেলে তাঁদের মধ্যে ঝগড়া হয়। রাতে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রিক্তার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন।