গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দিপালী অধিকারী (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নগরের বয়রা সরদারপাড়ার একটি ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। দিপালী ওই এলাকার বাসিন্দা কালীদাশ অধিকারীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তালাবদ্ধ ওই ঘর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, দিপালীকে তাঁর স্বামী দুই দিন আগে গলা কেটে হত্যা করে সন্তান নিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।